ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ীতে ২ দিনব্যাপি ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল শুরু হচ্ছে আজ। মঙ্গল ও বুধবার গোবরদাড়ী যুব কমিটির আয়োজনে গোবরদাড়ী উত্তরপাড়া বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে ৯ম বার্ষিকী এ মাহফিল অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর সভাপতিত্বে ১ম দিনে প্রধান অতিথি থাকবেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এসএম শওকত হোসেন। প্রধান বক্তা থাকবেন ময়মনসিংহ জাতীয় মুফাচ্ছির পরিষদের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির ধর্মীয় আলোচক অন্ধ হাফেজ মাওলানা কাজীমুদ্দীন। বিশেষ বক্তা থাকবেন ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ জাতীয় মুফাচ্ছির পরিষদের সদস্য হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মহাসিনুল ইসলাম।
২য় দিন ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহম্মেদ সোহাগ। প্রধান বক্তা থাকবেন মাওলানা খন্দকার মাহবুবুল হক। বিশেষ বক্তা থাকবেন মাওলানা আবুল খায়ের, গোবরদাড়ী উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা সাইবুল ইসলাম। মাহফিলে বিশেষ আকর্ষণ থাকবে ইসলামী সংগীত শিল্পী রোকনুজ্জামান।
