শান্তিপানে যেন রই বিশ্ববাসী সবে,
অশান্তি অনলে বিরত রই নয়নাভিরাম এ ভবে।
ফেরাতে যতো বিপদগামী সাম্যের গান গাই,
মাতা-পিতা, শিক্ষা গুরুর সহযোগিতা চাই।
পরস্পরকে উস্কে দিচ্ছে এ ধরাতে যারা,
বহুত্ববাদী এ সমাজে বিভেদ করছে তারা।
সহনশীলতা, সম্মানবোধ নিচ্ছে বুঝি বিদায়,
মিলছে কারণ চতুর্দিকে মূল্যবোধের অবক্ষয়।
দিকে দিকে যুব-তরুণ নিচ্ছে উগ্রতার আশ্রয়,
চরমপন্থাকে সঙ্গী করে হচ্ছে পরিণত মানব বোমায়।
নিচ্ছে বেছে তরুণ সমাজ তথ্যপ্রযুক্তি জগত,
ভালো-মন্দ আছে যেথা যেন তিক্ত মধু সরবত।
এ হেন সরবত তরুণ-তরুণী পান করেছে কতো!
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
