জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী এসএম মারুফ তানভীর হুসাইন সুজন নির্বাচনী গণসংযোগ করেছেস।
সোমবার দিনব্যাপী তিনি আখড়াখোলা বাজারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লল্টুসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম মারুফ তানভীর হুসাইন সুজন বলেন, আমি বিগত দিনে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছি। এখন দলের পাশাপাশি সাধারণ মানুষের জন্য কিছু একটা করতে চাই। আর সে কারণেই আমার নির্বাচনে আসা। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
