ঢাকাMonday , 4 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অগ্নিঝরা মার্চ : একাত্তরের ৫ মার্চ: সামরিক জান্তার গুলিতে বাড়ে মৃতের সংখ্যা

admin
March 4, 2019 9:37 pm
Link Copied!

ন্যাশনাল ডেস্ক: ৫ মার্চ ১৯৭১। এদিনেও সারা বাংলায় অব্যাহত থাকে বাঙালির প্রতিরোধ, টঙ্গী শিল্প এলাকায় সেনাবাহিনীর গুলিতে শহীদ হন কমপক্ষে ৪ জন। আহত ২০ জনেরও বেশি। জনতা টঙ্গী ব্রিজের কাঠের অংশ উপড়ে আগুন ধরিয়ে দেয়। ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয় রাস্তা। চট্টগ্রামে বাঙালি-বিহারী সংঘর্ষ এবং সামরিক জান্তার গুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২ জনে। রাজশাহী এবং যশোরেও মুক্তিকামী জনতার মিছিলে সেনাবাহিনীর গুলিতে হতাহত হয় অনেকে। দুপুরে বায়তুল মোকররম মসজিদের সামনে থেকে ‘বাঁশের লাঠি তৈরি কর-পূর্ব বাংলা স্বাধীন কর’ শ্লোগান নিয়ে সর্বস্তরের মানুষ বিশাল লাঠি মিছিল বের করে। ঢাকায় এদিন ছাত্রলীগের লাঠি মিছিলে অংশ নেয় স্বত:স্ফূর্ত জনতা। একাত্মতা ঘোষণা করে ডক্টর আহমদ শরীফের নেতৃত্বে শহীদ মিনারে শপথ নেন ঢাকার লেখক-শিল্পীরা। বাঙালি উপলব্ধি করতে থাকে পাক হানাদারদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনার একমাত্র পথ সশস্ত্র সংগ্রাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।