ঢাকাSunday , 3 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ আকরাম হোসেনকে পুনরায় মনোনয়ন দেওয়ায় গিলাতলায় আনন্দ মিছিল

admin
March 3, 2019 9:56 pm
Link Copied!

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেনকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আভিনন্দন জানিয়েছেন স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ।
রোববার (৩ মার্চ) সন্ধ্যায় গিলাতলা দক্ষিণ পাড়ায় এ উপলক্ষ্যে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি গিলাতলার গাফ্ফার ফুড মোড় থেকে শুরু হয়ে বালির ঘাট হয়ে পাল পাড়ার মোড়, জেমকন সিমেন্ট মোড়, পাকার মাথা, মক্তব মোড় ঘুরে পুনরায় গাফ্ফার ফুড মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
পথ সভায় বক্তব্য রাখেন গিলাতলা দক্ষিণ পাড়া সোনার তরী যুব সংঘের উপদেষ্টা নূর ইসলাম, জাহিদুল ইসলাম, এস এম রাসেল, সোনার তরী যুব সংঘের সাধারণ সস্পাদক ইদ্রিস আলী, আবুল হোসেন, সবুর প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।