ঢাকাSunday , 3 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা

admin
March 3, 2019 8:46 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল মৈত্র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি শরৎ ঘোষ, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে বাপ্পা, কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম, পারুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন সরাফি, নওয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি আব্দুল মাবুদ গাজী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামন্ডার সুভাষ ঘোষ, ডেপুটি কমান্ডার ইয়াসিন আলি, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফসার আলী মাস্টার, উপজেলা কৃষি অফিসার জসীম উদ্দীন, সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সমবায় অফিসার আকরাম হোসেন, মাধ্যমিক শিক্ষা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাচন অফিসার আব্দুল হাই, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মুক্তা রাণী মন্ডল, তথ্য অফিসার সামসুন্নাহার, সরকারি কেবিএ কলেজের সভাপতি রিয়াজুল ইসলাম, দেবহাটা কলেজের অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, রিসোর্স অফিসার লোকমান কবির, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার, আইডিয়ালের নির্বাহী পরিচালক ডা. নজরুল ইসলাম, সি ডাব্লু সিএসের রুহুল আমিন, নারী কন্ঠ সংস্থার সুপারভাইজার মুজিবর রহমান প্রমুখ। সভায় মহান স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে প্রতিটি শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।