ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন যোগিপোল ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী তরুণ নেতা বেগ খালিদ হোসেন বাবু। রোববার (৩ মার্চ) দুপুরে দিঘলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার সাথে ৩৩নং ওয়ার্ড আ’লীগের সভপতি ইউসুফ আলী খলিফা, যোগিপোল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন, মেম্বর হাফিজা, বেগ আনিছুর রহমান, যুবলীগ নেতা সুমন মুন্সি, মোহন মুন্সি, হাফিজর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
