ঢাকাSunday , 3 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা: নৌকার প্রার্থী এবিএম মোস্তাকিমের পক্ষে ভোট চাইলেন- ডা. রুহুল হক

admin
March 3, 2019 10:17 pm
Link Copied!

আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জগদীশ সানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার (৩ মার্চ) বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আওয়ামী লীগের সহসভাপতি মোল্যা রফিকুল ইসলাম।
সভার শুরুতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করা হয়। সভায় মোবাইল কনফারেন্সে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সে কারণে গভীর বিবেচনা সাপেক্ষে জননেত্রী শেখ হাসিনা উপজেলা পরিষদ নির্বাচনে দল মনোনীত প্রার্থী এবিএম মোস্তাকিমকে জয়ী করতে তিনি দলীয় সকল নেতাকর্মীকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি অ্যাড. জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক বিমল কৃষ্ণ গাইন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক জমির হোসেন, সহদপ্তর সম্পাদক রাজু আহম্মেদ পিয়াল, যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, সম্পাদক মনিরুজ্জামান বিপুল, কৃষকলীগের প্রভাষক আব্দুল আলিম, মধুসূদন রায়, ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।