ঢাকাSaturday , 2 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল গনির গণসংযোগ

admin
March 2, 2019 8:42 pm
Link Copied!

দেবহাটা/নওয়াপাড়া প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি গণসংযোগ করেছেন।
শনিবার (২ মার্চ) দিনব্যাপী উপজেলার গাজীরহাট বাজারসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যবসায়ী ও দোকানদারদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাহেব আলী, ইউপি সদস্য ও বিআরডিবির চেয়ারম্যান আবুল কাশেম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ঈমান আলী, মামুন হোসেন, রিয়াজুল ইসলাম, মোনায়েম হোসেন, কায়ুম, খায়রুলসহ দলীয় নেতাকর্মীবৃন্দ।
এ সময় তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে শেখ হাসিনা মনোনিত আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে উপজেলার উন্নয়নে তাকে সমর্থন ও নৌকাকে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।