ঢাকাSaturday , 2 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খেদাপাড়া ইউপি’র উপ-নির্বাচনে পরাজিত প্রার্থীর কর্মীর উপর হামলার অভিযোগ

admin
March 2, 2019 8:46 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের খেদাপাড়া ইউপি’র উপ-নির্বাচনে পরাজিত প্রার্থীর এক কর্মীর উপর হামলা চালিয়ে জখম করেছে বিজয়ী প্রার্থীর লোকজন। একই সাথে বিভিন্ন এলাকায় নৌকার কর্মী-সমর্থকদের নানা ধরনের হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে।
উপনির্বাচনে পরাজিত প্রার্থী আব্দুল আলীম জিন্নাহ অভিযোগ করে বলেন, গত শুক্রবার বিকেলে তার কর্মী খড়িঞ্চি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাজা হোসেনকে মারপিট করা হয়েছে। এছাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার কর্মীদের খোঁজা হচ্ছে এবং নাম ধরে প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে।
এ ঘটনায় আব্দুল আলীম জিন্নাহ জানান, তিনি আইনের আশ্রয় নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ ব্যাপারে জানতে চাইলে বিজয়ী প্রার্থী এস এম আব্দুল হক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোন হামলা হয়নি। তিনি শুনেছেন মারপিটের শিকার রাজা ও কামরুল তারা চাচা-ভাইপো, পারিবারিক ঘটনায় তাদের মধ্যে মারামারি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।