ঢাকাFriday , 1 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

admin
March 1, 2019 10:23 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় পুলিশ মেমোরিয়াল ডে ২০১৯ পালিত হয়েছে।
শুক্রবার (১ মার্চ) সকাল ১০টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর একে একে সাতক্ষীরা থানা, জেলা বিশেষ শাখা, তালা থানা, কালিগঞ্জ থানা, জেলা গোয়েন্দা শাখা, সিআইডি, জেলা ট্রাফিক পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিট জেলা পুলিশ লাইনসে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
পরে পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে পুলিশ সদস্যগণ ছাড়াও কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্য কেএম ইউনুস আলী, জিএম ওমর ফারুক, বিশ্বজিৎ মন্ডল ও ফেরদৌস হোসেনের পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।