ঢাকাFriday , 1 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে ১০ লাখ টাকাসহ ২ হুন্ডি ব্যবসায়ী আটক

admin
March 1, 2019 9:22 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী চেকপোস্ট থেকে ১০ লাখ টাকাসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বেনাপোলের ছোটআঁচড়া গ্রামের আফসারের ছেলে রশিদ (৩০) ও বাহাদুরপুর গ্রামের আলাউদ্দীনের ছেলে মিনার বিশ্বাস (৩২)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের আমড়াখালীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে একটি পিকআপভ্যান থামিয়ে দুই জনের শরীর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।