ঢাকাFriday , 1 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় কলেজ শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি, ১৮ ভরি স্বর্ণালংকার লুট!

admin
March 1, 2019 9:53 pm
Link Copied!

নলতা প্রতিনিধি: কালিগঞ্জের নলতায় কলেজ শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা ১৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
শুক্রবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের ইছাপুর গ্রামের বাসিন্দা ও কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারি অধ্যাপক শ.ম মমতাজুর রহমানের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
গৃহকর্তা শ.ম মমতাজুর রহমান জানান, শুক্রবার দুপুরে কলেজ পড়ুয়া ছেলেকে বাড়িতে রেখে পরিবারের অন্যদের নিয়ে কালিগঞ্জের বসন্তপুরে বিয়ের অনুষ্ঠানে যান তিনি। বিকেল ৫টার দিকে তার ছেলে শোভন বাড়ি থেকে কিছু সময়ের জন্য বাইরে গেলে চোরেরা বারান্দা ও ঘরের দরজার লক ভেঙে ভিতরে প্রবেশ করে স্টিলের আলমারি খুলে ড্রয়ারে রক্ষিত প্রায় ১৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে চুরির বিষয়টি নিশ্চিত হয়ে তিনি থানায় অবহিত করেছেন।
এঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এদিকে, দিনের আলোয় সংঘটিত দুঃসাহসিক এই চুরির ঘটনায় এলাকায় চুরি আতংক বিরাজ করছে। কিছুদিন যাবত কালিগঞ্জের নলতাসহ বিভিন্ন স্থানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেই চলেছে। এখনও পর্যন্ত পুলিশ কোন চোরকে আটক কিংবা লুট হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়নি বলে এলাকাবাসী জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।