ঢাকাFriday , 1 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জাতীয় ভোটার দিবসে র‌্যালি ও আলোচনা

admin
March 1, 2019 10:06 pm
Link Copied!

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জসিমউদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হাই রকেট, সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, দেবহাটা কলেজের অধ্যক্ষ আনিসুজ্জামান কালাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা রিসোর্স কর্মকর্তা লোকমান হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, প্রধান শিক্ষক মদন মোহন পাল, আবুল কালাম, খাইরুল আলম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।