ঢাকাFriday , 1 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চলে গেলেন তালার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী: তালিকায় নাম না থাকায় পেলেন না রাষ্ট্রীয় মর্যাদা!

admin
March 1, 2019 9:45 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালার মুড়াকলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোড়ল (৬৮) আর নেই (ইন্না..রাজেউন)। শুক্রবার (১ মার্চ) ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতেই তিনি ইন্তেকাল করেছেন। তবে মুক্তিযোদ্ধা তালিকায় তার নাম না থাকায় রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এসময় তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মফিজ উদ্দীন, প্রাক্তন কমান্ডার আব্দুস সোবহান, উত্তরণ পরিচালক শহিদুল ইসলামসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিজের জীবন বাজি রেখে দেশকে হানাদারমুক্ত করতে পারলেও যুদ্ধ পরবর্তী জীবনে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী মোড়ল মাত্র ২১ বছর বয়সে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশকে স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধ করেন ৯নং সেক্টরে মেজর জলিলের নেতৃত্বে। জীবনকে বাজি রেখে তখন দাপিয়ে বেড়ান সাতক্ষীরার কালিগঞ্জ, পারুলিয়া, যশোরের রাজারহাট এলাকায়। যুদ্ধের সেসব স্মৃতি সারাক্ষণ ভেসে উঠতো তার মানসপটে। মুক্তিযুদ্ধের পর কিছু কাগজপত্র হারিয়ে ফেলায় তার নাম মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়নি। তবে সাবেক উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেনের প্রচেষ্টায় তার নাম সর্বশেষ যাচাই বাছাইয়ে তালিকাভুক্ত হলেও আইনী জটিলতায় তা স্থগিত রয়েছে বলে জানান মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরা।
তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মফিজ উদ্দীন বলেন, সর্বশেষ যাচাই বাছাইতে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর নাম ছিল। তবে আইনী জটিলতায় তা স্থগিত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।