কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর পৌরসভার ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুল আজিজের সভাপতিত্বে ও শেখ শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন বিশ্বাস। আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ডা. ওজিয়ার রহমান, বিএম অহেদুজ্জামান, যুবলীগ নেতা মিন্টু, শ্রমিক লীগ নেতা শাহীন প্রমুখ।
সভায় কেশবপুরের সংসদ সদস্য, সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের হাত দিয়ে কেশবপুরের সার্বিক উন্নয়ন কর্মকা-ের প্রতি সন্তোষ প্রকাশ করে ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগের একটি কার্যালয় নির্মাণের দাবি জানানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
