ঢাকাThursday , 28 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আলফা

admin
February 28, 2019 8:56 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: টানা বৃষ্টিতে দেবহাটার সখিপুর ইউনিয়নের উত্তর সখিপুর গ্রামের মৃত সামসুর আলীর ছেলে দিনমুজুর আব্দুল আলিমের মাটির ঘর ভেঙে পড়ে। এমন খবর জানতে পেরে জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ছুটে যান তার বাড়িতে এবং তাকে একটি পাকা ঘর নির্মাণের আশ্বাস দেন।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তিনি এ ক্ষতিগ্রস্তের বাড়িতে যান।
এ সময় উপস্থিত থেকে পরিবারটি পাশে দাঁড়ান উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিন্নুর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাশিদুল আলম রশিদ, জেলা পরিষদের সার্ভেয়ার হাসানুজ্জামান, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, সখিপুর ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোখলেসুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।