পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার লতা ইউপির উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চিত্তরঞ্জন মন্ডল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৯ হাজার ২৬৩ জন।
নির্বাচনে ৩ জন প্রার্থীর মধ্যে চিত্তরঞ্জন মন্ডল আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৩শ ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের দেবী রানী বিশ্বাস পেয়েছেন ১ হাজার ৭৪৬ ভোট ও সনজিত কুমার মন্ডল চশমা প্রতীকে পেয়েছেন ৭৪৯ ভোট।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
