ঢাকাThursday , 28 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে অবৈধ জাল উদ্ধার

admin
February 28, 2019 9:17 pm
Link Copied!

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনী নৌ থানার বিশেষ অভিযানে ৩টি অবৈধ জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ অনিমেশ হালদার সঙ্গীয় ফোর্সসহ শ্যামনগর থানাধীন পার্শ্বেমারী এলাকাস্থ কপোতাক্ষ নদ হতে পরিত্যক্ত অবস্থায় অবৈধ ৩টি জাল উদ্ধার করেন। ২৪০০ মিটার দীর্ঘ এই জালের বাজার মূল্য ৪৮ হাজার টাকা। এ সময় অন্যান্যদের মধ্যে বুড়িগোয়ালিনী নৌ থানার কনস্টেবল আশিষ দাস, মোজাম্মেল হক, ফরিদ উজ জামান ও শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। পরবর্তীতে শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. ফারুক হোসাইন সাগরের অনুমতিক্রমে বুড়িগোয়ালিনী নৌ থানা চত্বরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে তা ধ্বংস করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।