ঢাকাThursday , 28 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা প্রেসক্লাবে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফার মতবিনিময়, সুবর্ণাবাদে পথসভা

admin
February 28, 2019 9:16 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাড স.ম গোলাম মোস্তফা।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে তিনি এ মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কুলিয়া ইউপি চেয়ারম্যান নুরুল মোমিন, সহ-সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পদাক আব্দুল রউফ, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান মজনু, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন প্রমুখ।
মতবিনিনময় কালে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা বলেন, আমি নির্বাচনের জয় লাভ করলে পরিচ্ছন্ন ও আলোকিত দেবহাটা উপহার দেব। দেবহাটাকে মাদক-সন্ত্রাস, দুর্নীতিমুক্ত করতে কাজ করব। সাথে সাথে পূর্বের ন্যায় দেবহাটাকে আবারো খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষিত উপজেলা গড়ে তুলব। দেবহাটায় একটি মিনি স্টেডিয়াম তৈরী করব। দেবহাটার পরিচিত হিসাবে রূপসী ম্যানগ্রোভকে সর্বগুণে গুণান্বিত করব।
এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা, সহকারি রিটার্নিং কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।
এদিকে, আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড স.ম গোলাম মোস্তফা সুবর্ণাবাদ বাজারে পথ সভা করেছেন।


বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ বাজারে সাধারণ পথচারী ও দোকানদারদের মাঝে পথসভা করেন তিনি।
পথ সভায় উপস্থিত ছিলেন, সাবেক কুলিয়া ইউপি চেয়ারম্যান নুরুল মোমিন, সাবেক চেয়ারম্যান আসাদুল হক, সাবেক ইউপি সদস্য কৃষ্ণবাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আজহারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, অর্থ সম্পাদক আরিফ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি পরান চন্দ্র সরকার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।