ঢাকাThursday , 28 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

admin
February 28, 2019 9:14 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালার জালালপুরের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিঊন)। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি বেশ কিছুদিন যাবত কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি জালালপুর গ্রামের মৃত এখলাচ দালালের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, বৃহস্পতিবার যোহরবাদ জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবাবিরক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট একিমিত্র চাকমা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দ্দার, তালা থানার ওসি (তদন্ত) কাজী শহিদুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল ইসলাম লিটু, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, ইউপি সদস্য কালিদাসসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।