ঢাকাThursday , 28 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ ও সনাক’র মতবিনিময়

admin
February 28, 2019 9:11 pm
Link Copied!

প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সুশাসন নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের প্রত্যয়
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার যৌথ আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন।
সভায় জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাদার্স ফোরাম গঠনের অগ্রগতি পর্যালোচনা, বদ্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন ও ওয়াশ ব্লক নির্মাণের জন্য অগ্রগতি ফলোআপ রাখা এবং প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত মা সমাবেশ আয়োজন নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সভায় প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরো আন্তরিকতার সাথে কাজ করা এবং শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় না নিয়ে গুণগত দিকে অধিক গুরুত্ব প্রদানের আহ্বান জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, কোন বিদ্যালয়ের আওতাভুক্ত এলাকায় কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী থাকলে তাকে বিদ্যালয়ে নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে ভূমিকা নিতে হবে। এ বিষয়ে প্রয়োজনে স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে অবহিত করতে হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরও বলেন, বলেন, ‘শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন ও লিখন শৈলীর দক্ষতা বাড়াতে নতুন পদক্ষেপ হিসেবে প্রতিটি বিদ্যালয়ে একটি রেজিস্টারের মাধ্যমে নতুন শব্দ শিক্ষার তথ্য সংরক্ষণ করা হচ্ছে। প্রতিটি বিদ্যালয়ে মেয়ে শিক্ষার্থীদের যৌন হয়রানি ও বয়সন্ধিকালীন সমস্যা নিয়ে অভিযোগ ও পরামর্শ করার জন্য একজন নারী শিক্ষককে দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রতিটি শিশুকে যুগোপযোগী নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি বিদ্যালয়ে এসডিজি কর্নার স্থাপন করা হয়েছে এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য মাসে ১টি করে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হচ্ছে।
সভায় প্রাথমিক শিক্ষা সেবায় সুশাসন চর্চা এবং গুণগত মানোন্নয়নে মাদার্স ফোরাম গঠনের অগ্রগতি ও উদ্যোগ গ্রহণের লক্ষ্যে উপজেলা শিক্ষা অফিসারগণকে নিয়ে মার্চ মাসে একটি বিশেষ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি মো. তৈয়েব হাসান, সনাক শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ড. দিলারা বেগম, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, কল্যাণ ব্যানার্জি, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গৌরাঙ্গ গাইন, এসএম মফিজুল ইসলাম, সন্দীপ কুমার রায় প্রমুখ।
এ সময় অন্যান্যের মাঝে সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূধর চন্দ্র সানা, সন্তোষ কুমার মন্ডল, মো. নাজমুল হাসানসহ সাতক্ষীরা সনাক এর ইয়েস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার আবুল ফজল মোহাম্মদ আহাদ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।