ঢাকাThursday , 28 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খলিষখালীতে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

admin
February 28, 2019 9:15 pm
Link Copied!

খায়রুল আলম সবুজ, খলিষখালী (পাটকেলঘাট): খলিষখালীতে অতিবৃষ্টির ফলে আমের মুকুলসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, অতি বৃষ্টি আর ঝড়ো বাতাসে খলিষখালীর কাশিয়াডাঙ্গা, চোমরখালী, রাঘবকাটী, হাজরাপাড়া, গণেশপুর, টিকারামপুর, দুধলাই, বাগমারা, এনায়াতেপুর, গাছা, কাটাখালিসহ অনেক গ্রামে আমের মুকুল ঝরে পড়েছে এবং মুকুলে দাগ হয়ে গেছে। এছাড়া ক্ষতি হয়েছে নাবিজাতের আলু, পিয়াজ, রসুন, গম, সরিষা, ভুট্টাসহ অনেক ফসলের।
গণেশপুর গ্রামের আজিজুর রহমান গাজী বলেন, তার প্রায় দুই বিঘা জমিতে আম বাগান আছে। আমের মুকুল দেখে খুশিতে মন ভরে গিয়েছিল। অনেক স্বপ্ন জেগেছিল মনে। কিন্তু অতি বৃষ্টির ফলে মুকুলের সাথে সাথে আমারও স্বপ্ন ঝরে গেছে।
বাগামারা গ্রামের কামরুল শেখ বলেন, তার প্রায় চার বিঘা আম বাগান আছে। কিন্তু অতি বৃষ্টির ফলে আমের মুকুল প্রায় ৩০-৩৫ ভাগ নষ্ট হওয়ার পথে।
রাঘবকাটী গ্রামের নাসির গাজী বলেন, তিনি প্রায় দেড় বিঘা জমিতে আলু লাগিয়েছিলেন। কিন্তু হাঠাৎ অনবরত বৃষ্টির কারণে তার আলুতে পচন ধরেছে। এখন কাদা অবস্থায় শ্রমিক নিয়োগ করে আলু খুব কষ্টে তুলতে হচ্ছে।
খলিষখালী উপ-সহকারি কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম বলেন, খলিষখালী ইউনিয়নে প্রায় ৫০ হেক্টর জমিতে আম বাগান আছে। অতি বৃষ্টির ফলে শতকারা ২৫-৩০ ভাগ আমের মুকুল নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, অতি বৃষ্টি ও হালকা ঝড়ো বাতাসে আমের মুকুলের পাশাপাশি গম, ডাল, সরিষা ও নাবিজাতের আলুর ক্ষতি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।