ঢাকাThursday , 28 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগর ইউপির উপ-নির্বাচনে কেএম মোশারফের স্ত্রী লাকীর জয়

admin
February 28, 2019 9:05 pm
Link Copied!

জামাল উদ্দীন, কৃষ্ণনগর (কালিগঞ্জ): কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আকলিমা খাতুন লাকী জয়লাভ করেছেন। তিনি দুর্বৃত্তদের হাতে নিহত চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনের স্ত্রী।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কয়েক স্তরের নিরাপত্তার মধ্যদিয়ে কৃষ্ণনগর ইউপির উপ-নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ২০ হাজার ৫৫৩জন ভোটারের মধ্যে ১২ হাজার ৬৯৮জন ভোট দেন।
পরে ভোট গ্রহণ শেষে নির্বাচনের রিটার্নিং অফিসার ও কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জামিরুল হায়দার ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী আকলিমা খাতুন লাকী পেয়েছেন ৭ হাজার ৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (স্বতন্ত্র) আব্দুর রহমান মোল্যা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪২৯ ভোট। এছাড়া আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা কবিরুজ্জামান মন্টু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৩৯ ভোট।
অপরদিকে, ৩নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে সাইফুর রহমান (ফুটবল) ১ হাজার ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা, মোস্তাফিজুর রহমান মনু (টিউবওয়েল) ৩৮০ ভোট, আরব আলী সরদার (মোরগ) ২২৬ ভোট ও ফারুক হোসেন (তালা) ১৫৩ ভোট পেয়েছেন।
প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, চেয়ারম্যান পদে আকলিমা খাতুন লাকী এই প্রথম ৯টি ওয়ার্ডের সবকটিতে বিজয় অর্জন করে রেকর্ড গড়েছেন। প্রসঙ্গত, গত ২০১৮ সালের ৮ সেপ্টম্বর কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশারফ হোসেনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এতে ইউপি চেয়ারম্যান পদটি শূন্য হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।