ঢাকাThursday , 28 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আনুলিয়া ইউপির ২নং ওয়ার্ডের মেম্বর নির্বাচিত হলেন মোকছেদ গাজী

admin
February 28, 2019 9:30 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির আনুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বাগালী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নিচ্ছিদ্র নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে নির্বাচনের বোট গ্রহণ করা হয়। এতে ১ হাজার ৪২২ জন ভোটারের মধ্যে ৯৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২২টি ভোট বাতিল হয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তিনজন প্রার্থীর মধ্যে মোকছেদ গাজী (তালা) ৪৫৯ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল ইসলাম (মোরগ) পেয়েছেন ৩৯১ ভোট ও আব্দুল ওয়াহেদ (টিউবওয়েল) পেয়েছেন ১২৬ ভোট।
প্রসঙ্গত, ইউপি সদস্য আব্দুস ছাত্তার গাজী ২০১৮ সালের ১৩ ডিসেম্বর ইন্তেকাল করায় ওয়ার্ড মেম্বরের পদটি শূন্য হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।