ঢাকাWednesday , 27 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

admin
February 27, 2019 8:30 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নকারী রানা শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে দ্য পোল স্টার পৌর হাইস্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্কুলের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক রবিউল ইসলাম, পৌর হাইস্কুলের প্রধান শিক্ষক অনামীকৃষ্ণ মন্ডল, শিক্ষক মিতুন নাহার, রেহেনা পারভীন, ইতা রাহা, দীপক কুমার মৃধা, ইয়াহইয়া তমিজী, আমজাদ হোসেন, কবিতা সাহা, মিনতী রানী ছাত্র সুজিত বিথীকা প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৮ ফেব্রুয়ারি চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রী (৯) সুলতানপুর খাল ধারে খেলা করছিল। এ সময় ইটাগাছা কামারপাড়া গ্রামের আজাদ শেখের ছেলে রানা শেখ মেয়েটিকে ফুসলিয়ে তাদের বাড়িতে নিয়ে যেয়ে বাথরুমের ভিতরে যৌন নিপীড়ন করে। তার আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে রানা শেখ পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ আজও কোন ব্যবস্থা নেয়নি। বক্তারা অনতিবিলম্বে লম্পট রানা শেখকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।