ঢাকাWednesday , 27 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা ও কালিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

admin
February 27, 2019 10:18 pm
Link Copied!

দেবহাটা/কালিগঞ্জ প্রতিনিধি: জেলার দেবহাটা ও কালিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেবহাটা উপজেলার কুলিয়া ও বেলা ১১টার দিকে কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দেবহাট বহেরা গ্রামের হযরত আলীর স্ত্রী সাবিকুন নাহার (২৬) ও কালিগঞ্জ উপজেলার ছনকা গ্রামের মৃত এবাদুল্লাহ শেখের ছেলে নুর ইসলাম (৭০)।
স্থানীয়রা জানায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি বাস কুলিয়া গার্লস স্কুলের সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হন সাবিকুন নাহার।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, বাস চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয় নি।
অপরদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিমগঞ্জ থেকে বাই-সাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন নুর ইসলাম। পথিমধ্যে নাজিমগঞ্জ বাজার সড়কের সোনালী ব্যাংকের সম্মুখে আসার পর শীতলপুর দিক থেকে আসা কালিগঞ্জগামী (যশোর-ট-১১-৪০৩৭) ট্রাকের সাথে তার বাই-সাইকেলের ধাক্কা লেগে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বৃদ্ধ নুর ইসলাম। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার এবং ট্রাক ড্রাইভারকে আটক করেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।