ঢাকাMonday , 25 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ওরস শরিফগামী বাস দুর্ঘটনায় আহত ৯

admin
February 25, 2019 10:46 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালা উপজেলায় ওরস শরিফগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৯ জন আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শাহপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- পাইকগাছার থানার রাড়ুলী এলাকার খায়রুল ইসলাম, তালার মাঝিয়াড়া এলাকার হামিদা বেগমসহ ৯ জন।
শাহপুর গ্রামের বাসিন্দা খায়রুল বাসার বাবু জানান, পাইকগাছা থেকে ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল ওরস শরিফে যাচ্ছিলো যাত্রীরা। বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল থাকায় শাহপুর বাজারে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ৯ জন গুরুতর আহত হন।
তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, ওরস শরিফগামী দুর্ঘটনা কবলিত বাসটিতে ১৮-২০ জন যাত্রী ছিলেন। রাস্তা পিচ্ছিল থাকায় দুর্ঘটনায় কবলে পড়ে বাসটি। দুর্ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।