ঢাকাMonday , 25 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় তিন প্রার্থীর মনোনয়ন পত্র জমা

admin
February 25, 2019 10:32 pm
Link Copied!

হেলাতলা (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী হিসেবে তিন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন ও মহিলা আওয়ামী লীগের নেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমানের হাতে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মহাসীন আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাস্টার খায়বার সরদার, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, আব্দুল হামিদ সরদার, আসলাম খান, শেখ ইমরান হোসেন, শামসুদ্দিন আল মাসুদ বাবু, গাজী মাহবুবুর রহমান মফে, রবিউল হাসান, আবুল কালাম, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, রাম প্রসাদ দত্ত, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, মিজানুর রহমান, মাস্টার হাফিজুর রহমান, হেলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম, ইউপি সদস্য আসলাম আলী দুলাল, জুলফিকার আলী, জামাই সিরাজ, প্রভাষক শাহিনুর রহমান, প্রভাষক আব্দুর রহিম, আবুল খায়ের, ইউপি সদস্য নজরুল ইসলাম, মোখলেছুর রহমান, বিল্লাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বেনজির হোসেন হেলাল, কেড়াগাছি ইউনিয়ন যুবলীগের আহবায়ক এসএম সেলিম রেজা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।