মন ভাল নেই, কলমে কবিতা নেই
তোমার স্মৃতিগুলো লোপ পাচ্ছে
মনে সুখ নেই, বসন্তের ঝির ঝিরে হাওয়া নেই
কবিতায় আসছে না ছন্দ আর।
বিষদ মন নিয়ে বসে আছি জনতান ভীড়ে
না জানা আশংকায়, প্রার্থনা করি নিয়ত।
মন ভাল নেই
বসন্তে আকাশে মেঘ নেই
নদীতে জোয়ার নেই
ওঠে না আর তুফান।
তোমার কষ্টের মধ্যে হারিয়েছি আমি
বোঝে বা জানে না কেউ
মন ভাল নেই
তবুও অপেক্ষা করি
তোমার মুখের সুন্দর একটা হাসির জন্য।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
