ঢাকাMonday , 25 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: তোমার দেশে

admin
February 25, 2019 8:46 pm
Link Copied!

তোমার দেশে মিথ্যে ভ্রু, উতাল নদী সাগর
ঠোঁটের কিনার সত্য ঘেঁষা, পথ্য আঁকে মদ
কোন সে নাবিক, জোয়ারে হয় বধ?
না না। ওসব বলো না। লজ্জায় ভাঙে ঢেউ
সমুদ্রে কাঁপে মেঘ। দ্রুম দ্রুম বারুদ কাঁশি
নিঃশ্বাস বোঝে কে? উদাস বনে বুনো ঘাসে?
তল্পিতল্পা কার? আমার? না, না।
রোদ্দুরে কপাল, কামুক নাচে
চিত্রল নদের রঙ, সরু সরু ঢং
আহ্লাদে ভিজে ঠোঁট।
ভীড় ঠেলে কে আসে? ভাসে কে? তরী হীন
চিত্রল পথ, বাঁকা নথ, কবিতার এন্টেনা–
নিস্তার নেই আজ, হাতে ধর্ম কল!
উদোম দেহ, ভাঁজে ভাঁজে তেল, মাখন, ঘি, কর্পূর
ঝুরঝুরে মধু। অবিনাশী সুর, মুখরা দেশের দই
বেহুদা বিকেল তুমি তুলতুলে চাঁদ
বন্দি হবে আজ প্রাচীন পাঠশাল।
দু’হাত খুলে সাগর দেশে খুঁজে দেখি রাত
তরতাজা শরীর, ফিজিওলজি দাঁত। ঝিমোয় ঝি
মাঁচা ভরা লাউ। টসটসে সকাল
মচমচে পাঁপড় প্রেমের পদ্যে। গদ্যেতে গদগদ
মিথ্যের মরিচা খুলে আজ প্রলেপ দিতে এসেছে
বদ্দি, কবিরাজ। সন্ন্যাসী চোখের ভারে
মুছে যাবে বিশ্ব, বুঝেছি–
আজ বৃষ্টি হবে তোমার দেশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।