একুশ তুমি রং-তুলি
মোর হৃদয়ের কালি,
একুশ তুমি রক্তের দাগ
মায়ের মুখের বুলি।
একুশ তুমি আশার আলো
সামনে চলার শক্তি,
একুশ তুমি গৌরব-গাঁথা
ভুল নয় একরক্তি।
একুশ তুমি মজলুম জনতার-
প্রতিবাদের গর্জন,
একুশ তুমি হটিয়ে শত্রু
করেছো ভাষা অর্জন।
একুশ তুমি শোষক তাড়ানো
পাগল করা বাণ,
একুশ তুমি স্বাধীনতার বীজ
একাত্তরের ধান।
একুশ তুমি বাংলার বীর;
রফিক, শফিক, সালাম,
একুশ তুমি অমর চেতনা
রক্তে কেনা নাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
