এসএম শরীফ, বড়দল: আশাশুনির বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ফকরাবাদ যুব কমিটির আয়োজনে হাফেজ রুহুল আমিনের পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মাওলানা আবুল হাসান যুক্তিবাদী। দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট র্যাব কমপ্লেক্স জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আল-আমিন সাদী। তৃতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখেন জামালনগর জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
