ঢাকাSunday , 24 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তকরণের দাবিতে মানববন্ধন

admin
February 24, 2019 8:25 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এ অধিভুক্ত বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তকরণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজ ননএমপিও অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতি এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
সংগঠনের জেলা শাখার সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, পবিত্র কুমার মন্ডল, হুমায়ন কবীর, সাজ্জাদ হোসেন প্রমুখ।
বক্তারা এ সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এ অধিভুক্ত বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তকরণের জোর দাবি জানান।
পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মাারকলিপি পেশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।