ঢাকাSunday , 24 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে অ-৪০ ক্রিকেট টুর্নামেন্টে রহুল আমিন একাদশের জয়

admin
February 24, 2019 9:48 pm
Link Copied!

এস এম সাহেব আলী, গাবুরা (শ্যামনগর): শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে অনূর্ধ্ব ৪০ ক্রিকেট টুর্নামেন্টে রহুল আমিন ক্রিকেট একাদশ বিজয়ী হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বুড়িগোয়ালিনী যুব সমাজের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলা শেষে মাস্টার মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ অনিমেশ হালদার। শিক্ষক তাজুল ইসলাম, এসএম বশির আহমেদ, সাংবাদিক আব্দুল হালিম, আব্দুর রাজ্জাক মোল্ল্যা, আমজাদ হোসেন মোল্ল্যা, মাস্টার আব্দুল হাকিম, আমিনুর মোড়ল প্রমুখ বক্তব্য রাখেন। খেলায় রবিউল মেম্বর ক্রিকেট একাদশকে পরাজিত করে রুহুল আমিন ক্রিকেট একাদশ বিজয়ী হয়েছে। পুলিশ সদস্য আব্দুর রহমানের আয়োজনে খেলা পরিচালনা করেন রবিউল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।