ঢাকাSunday , 24 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বালু ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিককে জরিমানা

admin
February 24, 2019 8:44 pm
Link Copied!

রাইয়ান সাকিল: ছাউনিবিহীন খোলা জায়গায় খাদ্য উৎপাদন ও মূল্য তালিকা না থাকা এবং অবৈধভাবে পৌরসভার স্থান দখল করার অপরাধে বালু ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ ও শহরের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ও ইন্দ্রজীত সাহা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এই জরিমানা করেন।
এ প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, ছাউনিবিহীন খোলা জায়গায় খাদ্য উৎপাদন ও মূল্য তালিকা না থাকায় ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারা অনুযায়ী সুলতানপুরের বাবলু গাজীর ছেলে রেস্তোরাঁ মালিক নাজমুল হোসেনকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, ম্যাজিস্ট্রেট ইন্দ্রজীত সাহা বলেন, অবৈধভাবে পৌরসভার স্থান দখল করার অপরাধে ২০০৯ সালের স্থানীয় সরকার (পৌরসভা) আইন এর ১০৮ (৭) ধারায় কাটিয়ার শওকত আলীর ছেলে বালু ব্যবসায়ী জহুর আলীকে পাঁচশঁ টাকা জরিমানা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।