শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে চাঁদা না দেওয়ায় সম্পত্তি দখল চেষ্টা ও তাতে বাধা দেওয়ায় বেধড়ক মারপিট এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
শ্যামনগর উপজেলার গৌরীপুর গ্রামে মৃত আমীর আলী গাজীর ছেলে আবুল হোসেন অভিযোগে উল্লেখ করেছেন, এলাকার চাঁদাবাজ ও পরসম্পদ লোভীরা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তা দিতে রাজি না হওয়ায় তারা দলবদ্ধ হয়ে ১৩ ফেব্রুয়ারি দুপুর ১২টায় আবুল হোসেনের সম্পত্তি দখলের লক্ষ্যে বাড়ির ভিতরে অনধিকার প্রবেশ করে। এসময় আবুল হোসেন ও তার পুত্রবধূ বাধা দেওয়ায় দখলকারীরা তাদেরকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। তাদের চিৎকারে অভিযোগের সাক্ষীরা ঘটনাস্থলে হাজির হয়ে আহতদের শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। এসময় দখলকারীরা আবুল হোসেনের বাসঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ১ লাখ টাকা, সোনার চেইন ও কানের দুল নিয়ে যায়। এঘটনায় জড়িত একই গ্রামের খোরদেশের পুত্র করিম, হারুন, কন্যা মাসুদা খাতুন, হামিদা ও মুরশিদা এবং কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে রমজান আলীর বিরুদ্ধে শ্যামনগর থানায় অবিযোগ করেছে।
সূত্র জানায়, এ অভিযোগ থেকে রক্ষা পেতে মুরশিদা তার গর্ভের ৩ মাসের সন্তান মারা গেছে বলে পাল্টা অভিযোগ করেছে।
