ঢাকাSunday , 24 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে স্কুল কাবাডিতে উজ্জীবনী ইন্সটিটিউট চ্যাম্পিয়ন

admin
February 24, 2019 8:45 pm
Link Copied!

ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৮-২০১৯ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং কালিগঞ্জ উপজেলা পরিষদের সহযোগিতায় কালিগঞ্জ উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৪ দলীয় স্কুল কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
চূড়ান্ত প্রতিযোগিতায় উজ্জীবনী ইন্সটিটিউট ৩৯ পয়েন্ট এ চ্যাম্পিয়ন এবং কালিগঞ্জ পাইলট হাই স্কুল ৩১ পয়েন্ট পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে টি-শার্ট বিতরণ করেন কালিগঞ্জ থানা ইনচার্জ হাসান হাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজ্জীবনী ইন্সিটিটিউটের প্রধান শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু। কাবাডি প্রতিযোগিতা পরিচালনা করেন পাইলট হাই স্কুলের ক্রীড়া শিক্ষক মোমেনুর রহমান, ক্রীড়া শিক্ষক কবির হোসেন ও ক্রীড়া শিক্ষিকা রওশনারা। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।