ঢাকাSunday , 24 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এবিএম মোস্তাকিম পুনরায় আ’লীগের মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

admin
February 24, 2019 10:41 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে এবিএম মোস্তাকিম পুনরায় আওয়ামী লীগ প্রার্থী মনোনীত হওয়ায় শ্রীউলা, বড়দল ও বুধহাটা ইউনিয়নে আনন্দ মিছিল, দোয়ানুষ্ঠান ও মিষ্টি বিতরণ করা হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকালে নাকতাড়া কালিবাড়ী বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল।
আনন্দ মিছিলটি ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে মাড়িয়ালা মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে এবং বাজারের ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের মিষ্টিমুখ করানো হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষকলীগের সভাপতি সঞ্জয় মিশ্র, শ্রমিকলীগের সভাপতি নাজমুল হাসান, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি নাজমুল সাদিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, তরুণলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, মহিলা মেম্বর তহমিনা জোয়ার্দার প্রমুখ।
বিকালে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের বকুলতলা চত্বরে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জগদীশ কুমার সানার সভাপতিত্বে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা এমএম সাহেব আলির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বিমল কৃষ্ণ গাইন, আলমগীর হোসেন আঙ্গুর, স্বেচ্ছাসেবকলীগ নেতা ছোহরাব হোসেন, ছাত্রলীগ নেতা আবু রায়হান সুমন, হাফিজা খাতুন তমা প্রমুখ।
আসর বাদ বুধহাটা আওয়ামী লীগ অফিসে এবিএম মোস্তাকিম মনোনয়ন পাওয়ায় বিশেষ দোয়ানুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ ক্বারি মাওলানা আরিফ বিল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।