সাতক্ষীরার সুলতানপুরের আজাদী সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টায় সংঘের ভবনে বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়।
এতে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন নজরুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু, সঞ্জীব পাল, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মতিয়ার রহমান, দপ্তর সম্পাদক জিয়াউল হক, সাংস্কৃতিক সম্পাদক গোবিন্দ সাহা, ক্রীড়া সম্পাদক সাহেদুজ্জামান সাহেদ, সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন, সদস্য পৌল সাহা, রাশিদুজ্জামান রাশি, মাহাবিব হাসান সাগর।
নির্বাচন কমিশনার ছিলেন সৈয়দ নওশাদ ইরতেজা বাবলু, মেঘনাথ সাহা, মনিরউদ্দীন ও সিরাজুল ইসলাম। (প্রেস বিজ্ঞপ্তি)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
