পাটকেলঘাটা প্রতিনিধি: অবশেষে ধরা পড়েছেন পাটকেলঘাটার শিশু ধর্ষক ননী গোপাল দাশ (৭৪)।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে খুলনা ডুমুরিয়ার তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
থানা সূত্র জানায়, কিছুদিন আগে থানার জগদানন্দকাটী গ্রামের প্রাইমারী স্কুল পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের মৃত জ্ঞানেন্দ্র নাথ দাশের পুত্র ননী গোপাল দাশের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়। এরপর থেকে আসামি ননী গোপাল দাশ পলাতক ছিলেন। পাটকেলঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ডুমুরিয়া এলাকা থেকে তার এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান, গ্রেফতারকৃত আসামি ননী গোপাল দাশকে শনিবার দুপুরেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
