পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় ২শ পিচ ইয়াবা ও ৫শ’ গ্রাম গাঁজাসহ মমতাজ বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার চাঁদখালী বাজারস্থ মতিন গাজীর বাড়িতে অভিযান চালিয়ে এসআই অখিল রায়, এএসআই পলাশ, কনস্টেবল হেলাল খানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করেন। এ সময় তার স্বামী কালিদাশপুর গ্রামের গফফার সরদার পালিয়ে যান। তারা মতিন গাজীর বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় থানায় মামলার কথা নিশ্চিত করে পাইকগাছা থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, মাদক নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা পেলে আরও বেশি কাজ করা সহজ হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
