ঢাকাSaturday , 23 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় গাছ কেটে রাস্তা দখল করে পোল্ট্রি ফার্ম নির্মাণের অভিযোগ

admin
February 23, 2019 9:58 pm
Link Copied!

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় আছিয়া বেগম নামে এক নারীর বিরুদ্ধে গাছ কেটে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা তৈরির অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, দেবহাটা উপজেলা পরিষদের পূর্ব দিকে নার্সারীর পাশে অবস্থিত সরকারি রাস্তার ধারের আম, নারিকেল, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে রাস্তার প্রায় অর্ধেক অংশ জুড়ে পোল্ট্রির ফার্ম তৈরি করা হচ্ছে। আর এটি তৈরি করছেন দেবহাটা সদরের আলমগীর হোসেন রাজিবের মাতা আছিয়া বেগম। কয়েক শত পরিবারের যাতায়াতের সরকারি রাস্তাটি বন্ধ করার বিষয়ে বিভিন্ন মাধ্যমে আছিয়া বেগমকে নিষেধ করলেও তিনি কোন কিছু তোয়াক্কা না করে দেদার চালিয়ে যাচ্ছেন পোল্ট্রি ফার্ম তৈরির কাজ।
এ বিষয়ে আছিয়া বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাস্তাটি সরকারি হলেও খুব একটা লোকজন চলাচল করে না। তাছাড়া আমি শুধুমাত্র পোল্ট্রি ঘর তৈরি করছি। ভবিষ্যতে কখনো পাঁকা ঘর তৈরি করলে সরিয়ে নিয়ে আসবো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, এবিষয় কিছু জানিনা। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।