ঢাকাSaturday , 23 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

admin
February 23, 2019 9:22 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় গাঁজা ও ইয়াবাসহ সিরাজুল (২৫) ও আল আমিন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
এদের মধ্যে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দেবহাটার আষ্কারপুর পোস্ট অফিসের সামনে সিরাজুল ও শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলা কুলিয়া গাঙআটি গ্রাম থেকে আল আমিনকে আটক করা হয়।
আটক সিরাজুল কালীগঞ্জ উপজেলার ইগর গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে ও আল আমিন কুলিয়া গাঙআটি গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
দেবহাটা থানার ডিউটি অফিসার এএসআই রাকিবুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দেবহাটার আষ্কারপুর পোস্ট অফিসের সামনে অভিযান চালিয়ে সিরাজুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১শ’ ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীকে শনিরবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, ইয়াবাসহ আল আমিনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল মৈত্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।