ঢাকাSaturday , 23 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

admin
February 23, 2019 9:59 pm
Link Copied!

সৌমেন মজুমদার, তালা: তালা উপজেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার যোহরবাদ জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমন্ডার মফিজ উদ্দীন, ডেপুটি কমন্ডার আলাউদ্দিন জোয়ার্দ্দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, তালা থানার সাব ইন্সপেক্টর মিজানুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম, জেএসডি উপজেলার শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু বক্কর মোড়ল, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, সাধারণ সম্পাদক অধ্যাপক রাম প্রসাদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান মোড়ল, বিশ্বাস কহিনুর ইসলাম, লুৎফর রহমান, আব্দুল ওয়াদুদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।