ঢাকাSaturday , 23 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে অগ্নিকাণ্ডে বিধবার বসতঘর ভস্মীভূত

admin
February 23, 2019 11:28 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পূজার প্রদীপ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক বিধবার বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের খলিশখালী গ্রামের মৃত রবেন মন্ডলের স্ত্রী সরস্বতী মন্ডল (৬৫) সান্ধ্য পূজার জন্য প্রদীপ জ্বালান। এসময় অসাবধানতাবশত প্রদীপের আগুন থেকে গোলপাতার ছাউনিযুক্ত বসতঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই বসতঘর ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডে ঘরের যাবতীয় জিনিসপত্র পুড়ে আশ্রয়হীন হওয়ার পাশাপাশি অন্তত: বিশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী সরস্বতী মন্ডল জানিয়েছেন। ৫ কন্যা সন্তানের জননী দরিদ্র ওই গৃহবধূর সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় তিনি অসহায় হয়ে পড়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।