ঢাকাFriday , 22 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইলসহ পাসপোর্ট যাত্রী আটক

admin
February 22, 2019 11:01 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা পোর্টথানাধীন সাদিপুর গ্রাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইলসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে।
২২ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর ৩টার সময় বেনাপোল পোর্টথানাধীন সাদিপুর গ্রাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইলসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বেনাপোল ক্যাম্পের কোম্পানী কমন্ডার সুবেদার মিজানুর রহমানের নেতৃত্ব অভিযান চালিয়ে ভারতীয় উন্নতমানের ৩৩ পিস মোবাইলসহ আরিফ হোসেন (৩৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়। তার পাসপোর্ট নং- বি ডাব্লিউ-০৪২০৩০৯। আটক আরিফ ঢাকা জেলার দক্ষিণ কেরানিগঞ্জ থানার ফজলুল হকের ছেলে। আটককৃত ভারতীয় মোবাইলের আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৩০ হাজার টাকা বলে বিজিবি জানায়।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, বেনাপোল পোর্টথানাধীন সাদিপুর এলাকা থেকে ৩৩ পিস ভারতীয় মোবাইলসহ আরিফ হোসেন নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে। আটককৃতকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।