ঢাকাFriday , 22 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

admin
February 22, 2019 10:00 pm
Link Copied!

সৌমেন মজুমদার, তালা: তালার খেশরার মেশেরডাঙ্গা গ্রামের প্রখ্যাত যাত্রা অভিনেতা বীর মুক্তিযোদ্ধা রণজিত কুমার মন্ডল (৭০) আর নেই। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। দুপুরে মেশেরডাঙ্গা শ্মশানঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের মাধ্যমে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজীব হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, সরদার সুজায়েত আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরদার খোরশেদ আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন তাজ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক হোসেন পিল্টু, ছাত্রনেতা অম্বিক মন্ডলসহ স্থানীয় এলাকাবাসী ও বীর মুক্তিযোদ্ধারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।