ঢাকাThursday , 21 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় মাতৃভাষা দিবস পালিত

admin
February 21, 2019 1:45 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় পালিত হয়েছে মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষ্যে একুশের প্রহর রাত ১২টা ১টি মিনিটে নিয়মানুয়ায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন প্রথমে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে পর্যায়ক্রমে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, দেবহাটা প্রেসক্লাব, সরকারি কেবিএ কলেজ, দেবহাটা কলেজ ও হাজী কেয়ামউদ্দীন মহিলা কলেজ, সরকারি মডেল হাইস্কুলসহ বিভিন্ন সংগঠন শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।
পরে ভাষা শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, যুগ্ম সম্পাদক আনোয়ারুল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু, উপজেলা সন্তান কমান্ডের সভাপতি আব্দুর রাজ্জাক রনি, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান প্রিন্স, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নির্মল কুমার মন্ডল, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাবেক ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান সবুজ, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান বকুল প্রমুখ।
এদিকে, বৃহস্পতিবার সকালে প্রভাতফেরি শেষে উপজেলা শহিদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাবেক সভাপতি আব্দুল ওহাব, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ। উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর লতিফ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. বিষ্ণুপদ বিশ্বাস, প্রকৌশলী মোমিনুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাঈন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সমবায় কর্মকর্তা আকরাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। এছাড়া এ উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের রচনা, চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।