ঢাকাThursday , 21 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে মানুষের ঢল

admin
February 21, 2019 1:37 am
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় শহিদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে অতিবাহিত হয়েছে অমর একুশের প্রথম প্রহর। একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহিদ বেদি।


এর আগে একুশের গান, একুশের কবিতা, আবৃত্তি ও শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর।


রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহকে সাথে নিয়ে শহিদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

এরপর একে একে জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা জেলা পুলিশ, সিভিল সার্জন, জেলা আওয়ামী লীগ, জেলা ওয়ার্কার্স পার্টি, জেলা জাসদ, জেলা জাতীয় পার্টি, জেলা কমিউনিস্ট পার্টি, সাতক্ষীরা প্রেসক্লাব, সাতক্ষীরা পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা সাংস্কৃতিক পরিষদ, রেডক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা, চায়না-বাংলা গ্রুপ, বরসা, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, সাতক্ষীরা চেম্বার অব কমার্স, কমিউনিস্ট পার্টি, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা, সিবি হসপিটাল, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা সেচ্ছাসেবক লীগ, জেলা কৃষকলীগ, জেলা শ্রমিকলীগ, জেলা তরুণলীগ, জেলা তাতীলীগ, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ, পৌর আওয়ামী লীগ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ জেলা শাখা, জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা, সদর উপজেলা আওয়ামীলীগ, সদর উপজেলা যুবলীগ, সাতক্ষীরা পৌরসভা, সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, জেলা জাতীয় পার্টি ও তার অংগ সংগঠন, জেলা জাসদ ও তার অংগ সংগঠন (ইনু), এল.জি.ই.ডি, জেলা কারাগার, সম্মিলিত সাংস্কৃতিক জোট, লিনেট ফাইন আর্টস, বর্ণমালা একাডেমি, সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীসহ দেড় শতাধিক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠন শহিদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

এর আগে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শোক র‌্যালি নিয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। রাত গভীর হওয়ার সাথে সাথে বাড়তে থাকে সাধারণ জনতার উপস্থিতি।
এরপর ১২টা ১ মিনিটে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি অর্পণের পালা। সারিবদ্ধভাবে শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি প্রদান করেন উপস্থিত সকলেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।